+8801647305050 mahadanunion@gmail.com
বাণী
আস সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সম্মানীত সকল মহাদান ইউনিয়নবাসী কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয় মহাদান ইউনিয়নবাসী
মহাদান ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসমৃদ্ধ একটি প্রাচীন ইউনিয়ন। নানা সংকট-সংগ্রাম চড়াই-উৎরাই পেরিয়ে অভিজাত্যের এক ইউনিয়ন হতে যাচ্ছে।
ছোট সময় থেকেই দেখে যাচ্ছি এই ইউনিয়ন থানার সব চেয়ে কাছের হওয়ার পরেও স্কুল দিকে অবহেলিত। আমাদের খেলার কোন মাঠ নেই। নেই গরিবদের সহায়তা করার কোন প্রতিষ্টান বা ব্যাক্তি । তাই ২০০০ সালে মহাদানের ছাত্রদের নিয়ে আমরা গড়ে তুলি মহাদান স্কলার্স ফোরাম, ছাত্র জীবন শেষ করার পর বৃহৎ ভাবে সমাজের সবার সাথে কাজ করার জন্যই গড়ে তুলি “মহাদান ইউনিয়ন ফোরাম”।
হাজার মানুষের জীবন, জীবিকা, আবেগ ও প্রত্যাশার ছায়াতল আমাদের ইউনিয়ন। প্রতিটি নাগরিকেরই স্বপ্ন আছে প্রত্যাশিত নগরিকজীবনের। কিন্তু বছরের পর বছর ইউনিয়নের সমস্যাগুলো পুঞ্জিভূত হয়ে প্রকট আকার ধারণ করে।
“মহাদান ইউনিয়ন ফোরাম” দীর্ঘদিনের পূঞ্জিভূত সমস্যা সমাধানের বাস্তবমুখী কর্মপন্থা গ্রহণকরে। ইতিমধ্যে সম্মানিত এলাকাবাসীর স্বাচ্ছন্দপূর্ণ জনজীবন প্রবাহে বেশকিছু ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। আমাদের যে সকল পরিকল্পনা রয়েছে সে সকল বাস্তবায়ন খুব একটা সহজসাধ্য নয়।
আমাদের সীমিত সামর্থ্য ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভীষ্ট লক্ষ অর্জনে দিনরাত কাজ করে চলেছি।
২০০৪ সাল থেকে “মহাদান ইউনিয়ন ফোরাম” এর প্রতিষ্টাতা সভাপতি হিসেবে শপথ গ্রহন করে কাজ করে যাচ্ছি। দায়িত্বভার গ্রহণের পর দীর্ঘদিনের পূঞ্জিভূত সমস্যা সমাধানের বাস্তবমুখী কর্মপন্থা গ্রহণ করি। ইতিমধ্যে সম্মানিত ইউনিয়নবাসীর স্বাচ্ছন্দপূর্ণ নাগরিকজীবন প্রবাহে বেশকিছু ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।ঘরহীন মানুষদের ঘর করে দেয়া,রাস্তা মেরামত, নিয়াপদ পানির জন্য টিউব ওয়েল, স্বাস্থ সেবা দেয়া, গরিবদের চোখের সানি অপারেশন শীতে কম্বল ও শীতের পোষাক, ছাত্র বৃত্তি সহ নানান উন্নয়ন মূলক কাজ শুরু করেছি আমরা। আমাদের যে সকল পরিকল্পনা রয়েছে সে সকল বাস্তবায়ন খুব একটা সহজসাধ্য নয়।আমাদের সীমিত সামর্থ্য ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভীষ্ট লক্ষ অর্জনে দিনরাত কাজ করে চলেছি।
সমাজ থেকে সুধ মুক্ত করে গরিবদের করজে হাসানার মাধ্যমে সাভলম্বী করা হচ্ছে। কাউকে দোকান করে দেয়া কাউকে অটো ভ্যান দেয়ার ম্যাধ্যমে।
বতর্মান বিশ্বের সাবির্ক অবস্থা বিবেচনায় জনগণের জীবনমান উন্নত করার জন্য তথ্যপ্রযুক্তিনিভর কর্মকান্ডের কোন বিকল্প নেই। আমরাও সেই কথা বিবেচনায় রেখে ক্লাব, খেলার মাঠ বিয়ামাগার পাঠাগার, কমপিউটার ল্যাব করার জোর প্রচেষ্ঠা চলছে।
এক্ষেত্রে আমার সকল প্রিয় নাগরিককে এগিয়ে আসার আহবান জানাই। আমি প্রত্যেক নাগরিককের ইউনিয়ন পরিবর্তনের ভূমিকায় দেখতে চাই।
মহাদান কে আমাদের রাতারাতি বদলে দেয়ার দাবি আমাদের নেই। আমরা এগিয়ে যেতে চাই পরিকল্পিতভাবে এবং ক্রমান্বয়ে। বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিশেষজ্ঞের গবেষণালব্ধ জ্ঞান, জনমত এবং গণদাবির আলোকে প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য সুনির্দিষ্ট, কার্যকরি ও বাস্তবায়নযোগ্য, পরিকল্পনা গ্রহণ, প্রয়োগ ও সফল বাস্তবায়নের মাধ্যেমে আমরা মহাদান কে এগিয়ে নিয়ে যাবো ধাপে ধাপে। সরকার বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান,স্বেচ্ছাসেবক, শিক্ষাবিদ বুদ্ধীজীবি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও, গণমাধ্যম এবং নির্বিশেষে আপামর জনতা-সবার অংশগ্রহণেই বাস্তবরূপ নেবে স্বাচ্ছন্দ্যময় ইউনিয়নজীবন।
আসুন,সবাই মিলে আমাদের প্রিয় মহাদান’ কে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য, সুন্দর ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।
আপনাদের দোয়া চাই, ভালবাসা চাই, সহযোগিতা চাই।
আপনারা আমাদের সাথে থাকুন , পাশে থাকুন।
মোঃ আবু তাহের
নির্বাহী পরিচালক
“মহাদান ইউনিয়ন ফোরাম”