+8801647305050     mahadanunion@gmail.com

মহাদান ইউনিয়ন ফোরাম

About Forum


MAHADAN UNION FORUM (মহাদান ইউনিয়ন ফোরাম)


Forum Image

মহাদান ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য

এক নজরে মহাদান

মহাদান ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রিয় মহাদান 

 “মহাদান ইউনিয়ন ফোরাম”

মহাদান ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসমৃদ্ধ একটি প্রাচীন ইউনিয়ন। নানা সংকট-সংগ্রাম চড়াই-উৎরাই পেরিয়ে অভিজাত্যের এক ইউনিয়ন হতে যাচ্ছে।

ছোট সময় থেকেই দেখে যাচ্ছি এই ইউনিয়ন থানার সব চেয়ে কাছের হওয়ার পরেও স্কুল দিকে অবহেলিত। আমাদের খেলার কোন মাঠ নেই। নেই গরিবদের সহায়তা করার কোন প্রতিষ্টান বা ব্যাক্তি । তাই ২০০০ সালে মহাদানের ছাত্রদের নিয়ে আমরা গড়ে তুলি মহাদান স্কলার্স ফোরাম, ছাত্র জীবন শেষ করার পর বৃহৎ ভাবে সমাজের সবার সাথে

 কাজ করার জন্যই গড়ে তুলি “মহাদান ইউনিয়ন ফোরাম”।  

হাজার মানুষের জীবন, জীবিকা, আবেগ ও প্রত্যাশার ছায়াতল আমাদের ইউনিয়ন। প্রতিটি নাগরিকেরই স্বপ্ন আছে প্রত্যাশিত নগরিকজীবনের। কিন্তু বছরের পর বছর ইউনিয়নের  সমস্যাগুলো পুঞ্জিভূত হয়ে প্রকট আকার ধারণ করে।

মহাদান ইউনিয়ন ফোরাম দীর্ঘদিনের পূঞ্জিভূত সমস্যা সমাধানের বাস্তবমুখী কর্মপন্থা গ্রহণকরে। ইতিমধ্যে সম্মানিত এলাকাবাসীর স্বাচ্ছন্দপূর্ণ জনজীবন প্রবাহে বেশকিছু ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। আমাদের যে সকল পরিকল্পনা রয়েছে সে সকল বাস্তবায়ন খুব একটা সহজসাধ্য নয়।

আমাদের সীমিত সামর্থ্য ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভীষ্ট লক্ষ অর্জনে দিনরাত কাজ করে চলেছি।

দর্শনীয় স্থান

মহাদান ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে সেঙ্গুয়া -বিলবালিয়ার সিরাজাঙ্গাল। এটি একটি ঐতিহ্য বাহী জায়গায়। একে আশুলিয়ার সাথে তুলনা করা হয়। এখানে দুর- দুরান্ত থেকে মানুস প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে আসে।

 

মহাদান,সরিষাবাড়ী,জামালপুর।

অত্র ৮ নং মহাদানইউনিয়ন পরিষদটি সরিষাবাড়ী উপজেলা সদর হইতে ১০ কি:মি: উত্তর পূর্বেঅবস্থিত।

০১। আয়তনঃ ২৬.৫৮ বর্গ কিলোমিটার।

০২। গ্রামের সংখ্যাঃ ২১ টি।

০৩। মৌজাঃ ১৬ টি।

০৪। মোট জনসংখ্যাঃ ৩৭,১৭৪ জন।

০৫। ওয়ার্ড সংখ্যাঃ ০৯ টি।

০৬। হাট বাজারঃ ০৫ টি।

০৭। ব্যাংকঃ ০১ টি।

০৮। ডাকঘরঃ ০২ টি।

০৯। কমিউনিটি সেন্টারঃ ০৫ টি।

১০। প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারি: ১০ টি, রেজিস্টার: ০৪টি, কেজি: ০৪টি।

১১। মোট ভূমিঃ ৬৬২৯.৮৭ একর।

১২। দাখিল মাদ্রাসাঃ ০৪ টি।

১৩। এবতেদায়ী মাদ্রাসা: ৩ টি।

১৪। মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৬ টি।

১৫। মসজিদঃ ৬৭ টি।

১৬। ঈদগাহ মাঠঃ ৯টি।

১৭। কবর স্থানঃ ৫টি

১৮। মন্দিরঃ ১ টি

১৯। বসত ভিটার সংখ্যাঃ ১০২৮৭

২০। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- ১টি।

২১। বিলের সংখ্যাঃ নেই

২২। ব্রিজ ও কালভাট সংখ্যাঃ ৫টি।

২৩। শিক্ষার হারঃ ৩৭%

২৪। প্রধান প্রধান যানবাহনঃ ভ্যান, রিকশা, ইঞ্জিল চালিত বড়বটি

২৫। অর্থকরী ফসলঃ ধান, পাট, সবজি।

২৬। চাল বানানো মেশিনের সংখ্যাঃ ৩৯টি।

২৭। ‘ছ’ মিলের সংখ্যাঃ ০৬ টি।

২৮। ভূমি অফিসের সংখ্যাঃ ০১ টি।

২৯। কর্মরত এনজিও সংখ্যাঃ ০৩ টি।

৩০। মহাদান ইউনিয়ন পরিষদ হইতে  উপজেলা শহরের দুরত্বঃ ১২ কি: মি:

৩১। ঐতিহ্যবাহী স্থানঃ ০১টি: খাগুরিয়া  কালী মন্দির ।

৩২। ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানদের সংখ্যাঃ ১ জন।

৩৫। মুক্তিযোদ্ধার সংখ্যাঃ ১৮ জন।

৩৬। গ্রাম পুলিশের সংখ্যাঃ ০৯ জন।

৩৭। বীমা কোম্পানীঃ ২টি

৩৮।কোচিং সেন্টারঃ ৪টি

৩৯।ফ্লাট সেন্টারঃ ১টি

৪০।আদর্শ গ্রামঃ ১টি

৪২।তথ্য কেন্দ্রঃ ১টি

৪২।কাজী অফিসঃ ১টি

৪৩।খাদ্য গোডাউনঃ ২-টি

৪৪।নৌকা ঘাটঃ ৩টি

৪৫।পাঠাগার ও পাবলিক লাইব্রেরীঃ৩টি

৪৬।শহীদ মিনারঃ ১৫টি।

৪৭।পশু কৃএিম প্রজনণ কেন্দ্র ঃ ১টি।

৪৮। পাকা রাস্তা-৩০কি:মি:।

৪৯।কচা রাস্তা-৫৪ কি:মি:।

৫০।নলকূপ- ১৮৩৫টি।

প্রধান পেশা কৃষি

 

https://mahadanunion.com/

https://scholarforum.mahadanunion.com/

http://mdabutaher.com/

https://www.wikiwand.com/bn/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8#introduction