বিসমিল্লাহির রাহমানির রাহিম মুহতারাম ২৩.০৩.২০২২ আসসালামু আলাইকুম, আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছেন। মহাদান ইউনিয়ন ফোরাম গত ১২ বছর ধরে প্রান্তিক ও অসহায় মানুষের সেবা করে আসছে। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেয়া, পরীক্ষার ফরম ফিলাপে সহায়তা, দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে শীতে ও ঈদে পোষাক বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, গরিবদের মাঝে খাবার ও কম্বল বিতরণ, ১৫০ এর অধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশনসহ নানা চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান করে আসছে। ইতিমধ্যে কয়েকজন বেকারকে কর্জে হাসানা প্রজেক্টের মাধ্যমে ব্যবসায় স্বাবলম্বী করা হয়েছে। এবার আমাদের কাছে কয়েকজন অসহায় নারী থাকার ঘর চেয়ে আবেদন করেছেন। আছে কিছু নিরাপদ পানির টিউবওয়েলের আবেদন। গত ঈদে নেয়া স্বাবলম্বী প্রজেক্টের হাস, মুরগী ও ছাগল বিতরনের মাধ্যমে বিধবা ও ইয়াতীমদের স্বাবলম্বী করা সহ নানা কাজ চলমান আছে। আসছে রমজানে আপনি আপনার যাকাত ও সাদাকা ফান্ডের টাকার একটা অংশ আমাদের ফোরামের কার্যক্রমে দিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা যেন এই উদ্যোগ সফলভাবে সম্পাদন করতে পারি সেই দোয়া কামনা করছি। মা আসসালাম নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের মহাদান ইউনিয়ন ফোরাম সহায়তার জন্যঃ বিকাশ ও নগদঃ ০১৬৪৭৩০৫০৫০ ব্যাংক একাউন্ট নামঃ মাহমুদ ইন্টার প্রাইজ একাউন্ট নাম্বারঃ ৪০৪৭১১১০০০০৫০৭ শাহজালাল ইসলামীব্যাংক, জামালপুর ব্রাঞ্চ
দান করতে ক্লিক করুন
মহাদান ইউনিয়ন ফোরাম

